মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৬:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর তিন ম্যুরাল

ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর তিন ম্যুরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা দায়রা জজ আদালতের সামনে থাকা ম্যুরালগুলো ভাঙচুর করা হয়।
 

এই ঘটনার নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
 

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, "এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২০২৪-এর গণআন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এসবের কোনো স্থান নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের বাইতুল আমান, হিরা মহলসহ ফ্যাসিস্টদের সব আস্তানা ধ্বংস করা হবে।"