সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৩:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯৫-এ পৌঁছেছে

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯৫-এ পৌঁছেছে

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে অন্তত ৯৫ জন প্রাণ হারিয়েছেন এবং ১৩০ জন আহত হয়েছেন।
 

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৭ জানুয়ারি) ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। এর ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে প্রায় দেড় হাজার কর্মী মোতায়েন করা হয়েছে, এবং ড্রোনেরও সহায়তা নেওয়া হচ্ছে।
 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহত ও ক্ষতিগ্রস্তদের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন, এবং উদ্ধার কার্যক্রমে দ্রুততার নির্দেশ দিয়েছেন।
 

শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব শুধু তিব্বতেই নয়, বরং বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটানেও অনুভূত হয়েছে।
 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ৭টা ৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি এলাকায়।
 

উল্লেখ্য, গত পাঁচ বছরে তিব্বতের শিগাতসে অঞ্চলের ২০০ কিলোমিটারের মধ্যে তিন বা তার বেশি মাত্রার ২৯টি ভূমিকম্প হয়েছে। ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ মারা গিয়েছিল।