বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৯:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কক্সবাজার সমুদ্র সৈকত-এর বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সৈকত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

 

রোববার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত পুরো সৈকতজুড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হবে।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর এ উদ্যোগের ফলে ইতোমধ্যে সৈকতের বিভিন্ন এলাকার চিত্র বদলাতে শুরু করেছে। ভাসমান দোকান অপসারণের ফলে সড়ক থেকে দৃশ্যমান হচ্ছে বালিয়াড়ি এবং আছড়ে পড়া নীল ঢেউ। আসন্ন ঈদ ছুটিতে পর্যটকেরা সৈকতের এই নতুন রূপ উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।