মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্যাংক এশিয়া দিবে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ

ব্যাংক এশিয়া দিবে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এ ছাড়া বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

১৮ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যানুসারে, দেখা গেছে, ২০২২ সালে ব্যাংক এশিয়ার একক ও সমন্বিত আয় বেড়েছে। ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ২০২১ সালে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির নিট সম্পদমূল্যও বেড়েছে। ২০২২ সালে তাদের সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৬ দশমিক ৩০ কোটি টাকা; ২০২১ সালে যা ছিল ২ হাজার ৭২০ দশমিক ৩০ কোটি টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সা; ২০২১ সালে যা ছিল ২৩ টাকা ৩৩ পয়সা।

তবে ২০২২ সালে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো কমেছে। ২০২১ সালে সমন্বিতভাবে যা ছিল ১৫ টাকা ২৩ পয়সা, ২০২২ সালে তা কমে হয়েছে ১৩ টাকা ৮২ পয়সা।