বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

রাণীনগরে বায়তুল হিকমাহ একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রাণীনগরে বায়তুল হিকমাহ একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি: 

 

“পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল-কোরআন” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পথচলা শুরু করেছে সম্পন্ন ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান রাণীনগর বায়তুল হিকমাহ একাডেমী। প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ে পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। সোমবার দুপুরে একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 

উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একাডেমি প্রাঙ্গনে একাডেমীর সভাপতি ডা: আনজীর হোসেনের সভাপতিত্বে ও পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের পরিচালনায় এবং সহকারি পরিচালক শামিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রায়হান ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ (হারুন), উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতা প্রমুখ।
 

এসময় একজন মুসলমান হিসেবে সাধারণ শিক্ষার পাশাপাশি শিশুদের অন্তত মক্তব পর্যন্ত ইসলামী শিক্ষা প্রদান করার প্রতি আহ্বান জানান অতিথিরা। ইসলামী আদর্শে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে হলে ইসলামী শরীয়াহ ভিত্তিক প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের কোন বিকল্প নেই। আর পাঠদানের নামে নিজেদের পকেট ভরাতে গিয়ে যেন প্রতিষ্ঠানটি তার আদর্শ থেকে বিচ্যুত না হয় সেই বিষয়টিকে সবার উপরে রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে একাডেমীর সকলের প্রতি আহ্বান জানান অতিথিরা।