শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালন শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’....!

চট্টগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালন শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’....!

বিশেষ প্রতিবেদন:-

 

চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান বলেছেন, নতুন প্রজন্মের শিশুরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তাদেরকে নিয়ে আমরা আগামীতে বাসযোগ্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

 

চট্টগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালন শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’....!




এ জন্য প্রত্যেক শিশুর প্রতি আমাদের আন্তরিক হতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদেরকে নীতি-নৈতিকতা শেখাতে হবে, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। 
 

১৪ অক্টোবর মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

চট্টগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালন শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’....! — ছবি ২


 

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’।


বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার উপলক্ষে সপ্তাহব্যাপী একাডেমিতে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।