মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৫:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইনস্টাগ্রামে যোগ হচ্ছে নতুন ফিচার

ইনস্টাগ্রামে যোগ হচ্ছে নতুন ফিচার

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্তি কমাতে ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার। টেক আ ব্রেক নামক এ নতুন ফিচার ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় পরপর ইনস্টাগ্রাম থেকে বিরতি নেয়ার কথা মনে করিয়ে দেবে।

 

ইনস্টাগ্রামে নতুন এ ফিচারটি আসতে যাচ্ছে ফুল স্ক্রিন ফিচার হিসেবে। যা ব্যবহারকারী তার পছন্দ মতো শিডিউল করে নিতে পারবেন। ফিচারটি মূলত ডিজিটাল ওয়েলবিইং ফিচার অ্যান্ড্রয়েডে কীভাবে কাজ করে সেটাই মনে করিয়ে দেবে আমাদের।জানা গেছে, দ্রুতই এ ফিচারগুলো পরীক্ষামূলকভাবে আনবে মেটা। যা ব্যবহারকারীদের মধ্যে আরও সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

 

নতুন ফিচারে প্রোফাইলে বার্থডে এফেক্ট যুক্ত করা যাবে। সেলফির পাশাপাশি ভিডিও নোটও পাঠানো যাবে, এছাড়া ব্যবহারকারীরা অডিও নোটের মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশ করতে পারবেন। বিশেষ মুহূর্ত শেয়ারের পাশাপাশি কারা কোন স্টোরি দেখতে পারবেন, সেই তালিকাও তৈরি করতে পারবেন ব্যবহারকারী।