সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টে ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টে ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-


দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর), সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এই পরোয়ানা জারি করে। তদন্তের দায়িত্বে থাকা উচ্চ-পদস্থ কর্মকর্তাদের জন্য গঠিত দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর হাই-র‌্যাঙ্কিং অফিসিয়ালস (সিআইও) নিশ্চিত করেছে, সামরিক আইন জারির ঘটনায় তদন্তকারীদের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির সাংবিধানিক ইতিহাসে এই প্রথমবার কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
 

উল্লেখ্য, ৩ ডিসেম্বর ইউন সামরিক আইন জারি করেছিলেন, তবে জনগণের তীব্র প্রতিক্রিয়ার মুখে মাত্র ছয় ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হয়ে তাকে বরখাস্ত করা হয়।