শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গাজীপুরের চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিহত

গাজীপুরের চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ট্রেনটি হাইটেক সিটি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই যুবক সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
 

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া চলছে।”