মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেরিল তাণ্ডব ক্যারিবীয় অঞ্চলে, নিহত অন্তত ৬ জন

বেরিল তাণ্ডব ক্যারিবীয় অঞ্চলে, নিহত অন্তত ৬ জন

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক হারিকেন বেরিল দক্ষিণাঞ্চলীয় ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছে। সেইসঙ্গে গ্রেনাডাইনস দ্বীপের প্রায় ৯০ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

 

গতকাল উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানার পর আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি-পাঁচ মাত্রার ঝড়ে রূপ নেয় বেরিল। তবে পূর্বাভাসকারীরা বলেছেন, বুধবার জ্যামাইকার উপর দিয়ে বা কাছ দিয়ে এবং বৃহস্পতিবার ক্যামান দ্বীপের কাছ থেকে অতিক্রম করার সময় এটি অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি-চার মাত্রার ঝড়ে পরিণত হবে। মঙ্গলবার রাতে ঝড়টি জ্যামাইকানের রাজধানী কিংস্টন থেকে প্রায়  ৪৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। সেইসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার। 

 

জ্যামাইকানের প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সকল জ্যামাইকানকে খাবার, ব্যাটারি, মোমবাতি ও পানি মজুত করার জন্য অনুরোধ করছি। আপনার গুরুত্বপূর্ণ নথিগুলো সুরক্ষিত রাখুন এবং আপনার সম্পত্তিকে বিপন্ন করতে পারে এমন কোনো গাছ বা বস্তু সরিয়ে ফেলুন। 


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বেরিলের সরাসরি পথ জ্যামাইকা বলে মনে হচ্ছে, ঝড়টি দ্বীপে প্রাণঘাতী বাতাস, ভারী বৃষ্টিপাত বয়ে আনবে। এনএইচসি-এর পরিচালক মাইকেল ব্রেনান বলেছেন, জ্যামাইকা নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আশঙ্কা করছি একটি বড় হারিকেন দ্বীপটির কাছাকাছি বা তার উপর দিয়ে যাবে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে হারিকেনসহ চরম আবহাওয়ার ঘটনাগুলো ঘন ঘন ঘটছে এবং এসব আরও বিধ্বংসী হয়ে উঠছে।