শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জুলাই সনদের পঞ্চম দফায় সংশোধন, রাষ্ট্রীয় মর্যাদা ও সুরক্ষার প্রতিশ্রুতি

জুলাই সনদের পঞ্চম দফায় সংশোধন, রাষ্ট্রীয় মর্যাদা ও সুরক্ষার প্রতিশ্রুতি

জুলাই জাতীয় সনদের পঞ্চম দফায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার (১৭ অক্টোবর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের ঘোষণা দেওয়া হয়।
 

সংশোধিত দফায় বলা হয়েছে, গণঅভ্যুত্থানের পূর্বে ১৬ বছরের দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সংঘটিত সকল হত্যাকাণ্ডেরও বিচার হবে।
 

এছাড়া শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের পরিবারকে উপযুক্ত সম্মান ও সহায়তা দেওয়া হবে। আহত বীর যোদ্ধাদের রাষ্ট্রীয় বীর হিসেবে স্বীকৃতি, মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও আইনি সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হবে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের মৌলিক অধিকার, দায়মুক্তি ও নিরাপত্তাও রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত থাকবে বলে উল্লেখ করা হয়।
 

এর আগে সকালে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তাদের দাবির প্রেক্ষিতে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ মঞ্চে এসে তাৎক্ষণিকভাবে পঞ্চম দফায় সংশোধনী আনার ঘোষণা দেন।