মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:২১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ

উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ

উত্তর গাজায় আবারো গোলাবর্ষণ শুরু করেছে ইসরাইলি বাহিনী। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নতুনভাবে বাস্তুচ্যুত হচ্ছে অনেকে। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেশ কয়েকটি এলাকায় হামাস ও ইসরাইলি বাহিনীর মাঝে লড়াই শুরু হয়েছে।

এতে অনেক বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে জাবালিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। তবে এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে ইসরাইলি আর্টিলারি বাইত লাহিয়া, বাইত হ্যানউন এবং বাইত হ্যানউন (ইরেজ) ক্রসিংয়ের আশেপাশের এলাকাগুলোতে গোলাবর্ষণ কররে। তারা বাইত হানুনে হাজার হাজার ফিলিস্তিনি জলপাই, কমলা ও লেবু গাছ তুলে ফেলছে।


সূত্র : মিডল ইস্ট মনিটর