শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গফরগাঁওয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বনাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়

গফরগাঁওয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বনাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলডিপি সংসদ সদস্য মনোনীত প্রার্থী এস এম মোরশেদ সাহেবের দিকনির্দেশনা  গফরগাঁও উপজেলা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এক বনাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গফরগাঁও পৌর সভার ইমামবাড়ী ঈদগা মাঠ হইতে শুরু করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার জামতলা মোড়ের সমাপ্তি হয়।
 

র‌্যালিতে উপস্থিত ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টার, কোষাধ্যক্ষ মীর মোহাম্মদ মঈনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার, এবং উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের এলডিপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।