শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২২:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের রাজপথে কালাম-আশা, শাখাওয়াত -টিপু , বাবুল

ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের রাজপথে কালাম-আশা, শাখাওয়াত -টিপু , বাবুল

জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

 


শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে জেলায় যেকোনো নাশকতা প্রতিরোধে এবার একসঙ্গে রাজপথে নেমেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিতরা।
 

সোমবার (১৭ নভেম্বর) মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির সামনে তাঁরা জড়ো হন। পরে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে গণমিছিল বের হয়।
 

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা প্রমুখ।
 

মিশনপাড়া এলাকা থেকে তারা একটি বিশাল শোডাউন শুরু করেন। শোডাউনটি শহর প্রদক্ষিণ করে। পাশাপাশি শহরে যেকোনো নাশকতা এড়াতে তারা সতর্কতা অবস্থানে ছিলেন।