মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১০৭

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১০৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা প্রেসঃ-

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে দম বন্ধ হয়ে পদদলিত হতে পারে এত মানুষ। তবে আরও তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
 

এই দুর্ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সংখ্যা দিয়েছে। কেউ কেউ বলছে নিহত ৮৭ জন, আবার কেউ কেউ বলছে ৬০ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
 

এই ঘটনা ঘটেছে হাথরাস শহরের রতিভানপুর গ্রামে। এই ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু দেবতা শিবের পূজা উপলক্ষে পুণ্যার্থীরা সমবেত হয়েছিলেন।