বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজের প্রস্তুতি সম্পন্ন

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজের প্রস্তুতি সম্পন্ন

জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবারের ঈদে এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

 

সোমবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

 

ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের জামাতকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হবে।

 

তিনি আরও জানান, ভিআইপি কাতারে জায়নামাজের ব্যবস্থা থাকবে এবং নারী মুসল্লিরাও ঈদের জামাতে অংশ নিতে পারবেন। মাঠে পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

 

এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি। সম্ভাব্য বৃষ্টিপাতের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।