মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩২ শতাংশ লেনদেন ঢাকার শেয়ারবাজারে পাঁচ কোম্পানির

৩২ শতাংশ লেনদেন ঢাকার শেয়ারবাজারে পাঁচ কোম্পানির

ঢাকার শেয়ারবাজারে আজ সোমবার দিনের প্রথম ঘণ্টায় যত লেনদেন হয়েছে তার ৩৫ শতাংশই পাঁচটি কোম্পানির। এই পাঁচটি কোম্পানির মধ্যে আছে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, ফুওয়াং ফুডস, এলআরবিডিএল, জেনারেশন নেক্সট, ও ইয়েকিন পলিমার লিমিটেড।

আজ এক ঘণ্টা ৪৫ মিনিট লেনদেনের পর দেখা যায়, বাজারে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি টাকার শেয়ার। এর মধ্যে ১৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে এই পাঁচটি কোম্পানির। অর্থাৎ বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট লেনদেনের ৩২ শতাংশই এসব কোম্পানির।


লেনদেনের প্রথম ১০ মিনিটের মধ্যে ফুওয়াং ফুডসের শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বেড়ে যায়। পরে তা অবশ্য কিছুটা কমে যায়। খাতওয়ারি হিসাবে দেখা যায়, আজও খাদ্য, বস্ত্র ও আইটি খাত লেনদেনের শীর্ষে আছে।

এদিকে আজ সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম দেড় ঘণ্টার লেনদেনের পর দুটি সূচক নিম্নগামী ছিল। তবে বেলা ১১টা ৪৫ মিনিটে তিনটি সূচকই ছিল ঊর্ধ্বগামী। ডিএসইএক্স সূচক বেড়েছে ৭ দশমিক ৫৪ পয়েন্ট, ডিএইএস সূচক বেড়েছে ২ দশমিক ১ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৩৭ পয়েন্ট।