শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪০:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হবে

৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হবে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা–২০২৫ আয়োজন উপলক্ষে আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।
 

সভায় বইমেলার স্থান নির্বাচন, অংশগ্রহণকারী স্টলের সংখ্যা, প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আবাসনের ব্যবস্থা, মেলার প্রচারণা কৌশল, মেলায় নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশক নিধনসহ মেলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছাত্র–ছাত্রীদের মাঝে মেলা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো এবং শিশুতোষ বইয়ের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মেলাকে আরও প্রাণবন্ত করতে প্রতিদিন মেলা শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তাব করা হয়।
 

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী বলেন, “ময়মনসিংহের মানুষ বইপ্রেমী। গতবারের তুলনায় এবারের বইমেলা আরও সফলভাবে আয়োজন করতে সকল সংশ্লিষ্টকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি বইমেলার সার্বিক সফলতা কামনা করেন।
 

আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে।
 

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধি, শিক্ষক, প্রকাশক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।