বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় কুড়িগ্রামের যুবক কারাগারে 

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় কুড়িগ্রামের যুবক কারাগারে 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
 

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে একইদিন রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 
 

পুলিশ জানান, সম্প্রতি ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস(২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে। 
 

এ ঘটনায় রোববার (২৯ ডিসেম্বর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।