মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৮:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিলিস্তিন ইস্যুতে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে শক্তিশালী আরব লীগকে সমর্থন করবে চীন

ফিলিস্তিন ইস্যুতে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে শক্তিশালী আরব লীগকে সমর্থন করবে চীন

গাজার সংকট নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক করছেন আরব লীগের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের প্রতিনিধি ঝাই জুন।

আজ শনিবার (১৪ অক্টোবর) জারি করা এক বিবৃতিতে ঝাই জুনের উদ্ধৃতি দিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিন ইস্যুতে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে শক্তিশালী আরব লীগকে সমর্থন করে। ফিলিস্তিনি জনগণকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে চীন।


বিবৃতিতে ঝাই বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ সহাবস্থান উপলব্ধি করতে দ্বি-রাষ্ট্র সমাধানের সঠিক ভিত্তিতে ফিরে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি বোধ বৃদ্ধি করা উচিত।

এর আগে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জরুরি অবস্থা সমাধানে মিশর, ফিলিস্তিন কর্তৃপক্ষ, ইসরায়েল ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন ঝাই।