সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি অব্যাহত

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি অব্যাহত

অনলাইন ডেস্ক:-

 

কাশ্মির সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। ২৪ এপ্রিল মধ্যরাতে পাকিস্তানি সেনারা প্রথম ফাঁকা গুলি ছোড়া শুরু করলে ভারতীয় সেনারা পাল্টা গুলি চালায়। জম্মু ও কাশ্মিরের সঙ্গে পাকিস্তানশাসিত কাশ্মিরকে পৃথককারী ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে এ গোলাগুলি চলছে।
 

ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সীমান্তে বাড়তে থাকা এই উত্তেজনায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের অনুরোধ সত্ত্বেও কোনো সেনা কর্মকর্তা সাড়া দেননি।
 

এদিকে, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামের বৈসরণ উপত্যকায় এক জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি পর্যটক নিহত হন। হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ) নামের সন্ত্রাসী গোষ্ঠী। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, টিআরএফ মূলত পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি উপশাখা, যার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
 

সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ ভারত-পাকিস্তান সীমান্ত বন্ধ করেছে, শিখ ধর্মাবলম্বী ছাড়া সব ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবস্থা কাশ্মিরের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং ভারত-পাকিস্তান সম্পর্কের সামগ্রিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

সূত্র: রয়টার্স