মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতায় এগিয়ে কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতায় এগিয়ে কমলা হ্যারিস

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। সম্প্রতি সময়ে বিভিন্ন কারণে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজনীতি। এই সময় বাইডেনের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ডেমোক্র্যেট শিবিরে তো বটেই, গোটা আমেরিকার রাজনীতিতেই তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। 
তবে এই ঘটনার পর নতুন প্রার্থী হিসেবে সামনে আসছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম।


আগামী ১৯ আগস্ট ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে নতুন প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, চূড়ান্ত প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন পেতে পারেন।

প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসকে জোড়ালোভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ডেমোক্রেটিক দলের অনেক সিনিয়র নেতারা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কমলা হ্যারিসকে সরাসরি সমর্থন না দিলেও তাকে মৌনভাবে সমর্থন দিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এগিয়ে থাকা কমলা হ্যারিস এক প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দলের সমর্থন তিনিই পাবেন।

প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বাইডেন বলেছেন, দেশের স্বার্থে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি বাকী মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং কীভাবে সুন্দরভাবে দায়িত্ব সমাপ্ত করা যায় সেদিকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।

প্রসঙ্গত, গত জুনে রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্ক প্রতিযোগিতায় ধরাশায়ী হন বাইডেন। এরপর থেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আগামী মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন।