মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৫:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারদিনের সফরে ঢাকায় আইএমও সেক্রেটারি জেনারেল

চারদিনের সফরে ঢাকায় আইএমও সেক্রেটারি জেনারেল

 

ঢাকায় এসেছেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিঙ্গুয়েজ। চারদিনের সফরে ঢাকায় এসে বৃহস্পতিবার (৩০ মে) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় আইএমও সেক্রেটারি জেনারেলের ঢাকায় আসার তথ্য জানায় লন্ড‌নের বাংলা‌দেশ হাইক‌মিশন। ঢাকা বিমানবন্দ‌রে আর্সেনিওকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ডিজি কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইএমও সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ। জানা গেছে, আইএমও সেক্রেটারি জেনারেল শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।


তিনি বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর অবকাঠামোর পাশাপাশি জাহাজ পুনর্ব্যবহারযোগ্য শিল্প পরিদর্শন করবেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।