শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৭:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-

 

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রোববার সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং নানা স্লোগান দেন।
 

বিক্ষোভকারীরা শ্লোগান দেন—

  • “সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই”

  • “পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়”

  • “জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখা যাবে না”

  • “গণদাবি অমান্য হলে গণআন্দোলন”

  • “নির্বাচন কমিশনের অবৈধ গেজেট মানি না, মানবো না”

  • “বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানবো না”
     

অবরোধকারীদের অভিযোগ, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনের সীমানা ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে নতুনভাবে আসনে যুক্ত করা হলেও, জনগণের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগ সাঁথিয়ার সঙ্গেই গভীরভাবে সম্পৃক্ত।
 

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।
 

বিষয়টি নিয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।