শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীর বাসা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর বাসা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি বাড়ির নিচতলার গুদাম থেকে অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহ দুটি একজন যুবক ও এক নারীর।
 

রোববার (২ নভেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি পাশের ইবনে কাসির ক্যাডেট মাদরাসায় দারোয়ানের কাজ করতেন। অন্য নারী এলাকায় বাড়িতে কাজ করতেন।
 

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী তাদের মৃত্যু প্রায় ৭-৮ দিন আগে হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
 

বাড়ির মালিক আতিক বলেন, কয়েক মাস আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে ছিলেন। ফিরে এসে বাসা পরিষ্কার করার সময় পচা গন্ধ পান। প্রথমে কিছু মরা ইঁদুর ফেলে দেন। পরদিন সকালে আবার গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।