বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ শপথ নিয়েছে। রোববার জাতীয় সংসদে জামায়াতের নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্র পরিচালিত হয় আইন ও সংবিধান অনুযায়ী, আবেগ দিয়ে নয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সরকারের অঙ্গীকারবদ্ধ, তবে সব প্রক্রিয়া অবশ্যই সংবিধান ও আইন অনুযায়ী হতে হবে।”

 

তিনি আরও জানান, রাষ্ট্রপতির আহ্বানে বর্তমান জাতীয় সংসদে সকল সদস্য অংশ নিচ্ছেন, কিন্তু ‘সংস্কার পরিষদ’ নামে কোনো সংবিধানগত প্রতিষ্ঠান নেই। যদি এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হয়, তবে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দেন, এ ধরনের পদক্ষেপ গণভোট বা আদালতের রায়ে হলেও, তা সংবিধানগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তিনি উল্লেখ করেন, এর আগে যে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অসাংবিধানিক হিসেবে গণ্য হবে।