মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কপ-২৮ শীর্ষ সম্মেলন

কপ-২৮ শীর্ষ সম্মেলন

কপ-২৮ শীর্ষ সম্মেলন আয়োজনকারীরা একটি চুক্তিতে পৌঁছাতে যে  সময় সীমা বেঁধে দিয়েছিল তা মঙ্গলবার শেষ হয়ে গেছে।তবে আলোচকরা আশা করছেন, তারা বাড়তি সময় ধরে আলাপ আলোচনা চালিয়ে যাবেন।কপ-২৮ এর প্রেসিডেন্ট সুলতান আল জাবের ১৩ দিনের আলোচনার পর আনুষ্ঠানিক সমাপ্তির আগে একটি চুক্তির আহ্বান জানিয়েছিলেন।তিনি গত ৬ ডিসেম্বর বলেছিলেন, আমরা আগামী ১২ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে একটি চুক্তির ঘোষণা দিতে পারবো।কিন্তু জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বলানির ব্যবহার ক্রমশ কমিয়ে আনার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে শনিবার বিতর্কে জড়িয়ে পড়ে বিভিন্ন দেশ।কয়েকটি দেশ চাইছে, কপ-২৮ এর আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা বা না করা নিয়ে নয়, বরং জলবায়ু দূষণ কমিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হোক। তালিকায় জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক শীর্ষ দুই দেশ সৌদি আরব ও রাশিয়া রয়েছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দরিদ্র দেশ (অন্তত ৮০টি দেশ) যারা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে তারা কপ-২৮ সম্মেলনে একটি চুক্তি চান। তাদের দাবি জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের বিষয়টি চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ থাকবে।