শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অভিযানে বাড্ডা থানার অপহরণ মামলার আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অভিযানে বাড্ডা থানার অপহরণ মামলার আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ঢাকার বাড্ডা থানায় দায়েরকৃত এক অপহরণ মামলার প্রধান আসামি মোমেন খান (৩৮)–কে নেত্রকোনা জেলা থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ সদর কোম্পানি র‌্যাব-১৪ এর আভিযানিক দল।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর ১৪ বছর বয়সী স্কুলপড়ুয়া কন্যার সঙ্গে এজাহারভুক্ত ১ নম্বর আসামির মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পরিচয় ঘটে। পরবর্তীতে আসামি কিশোরীকে প্রেমের প্রস্তাবসহ নানা উপায়ে উত্যক্ত করতে থাকে। বিষয়টি ভিকটিমের পরিবার কর্তৃক আসামির অভিভাবককে জানানো হলেও কোনও প্রতিকার হয়নি; বরং আসামি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।
 

গত ২০ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৩টা নাগাদ ভিকটিম তার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলে ধৃত আসামি মোমেন খানসহ এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীরা জোরপূর্বক তাকে একটি অজ্ঞাত সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ২৯ অক্টোবর ২০২৫ তারিখে ডিএমপি’র বাড্ডা থানায় মামলা নং–৩২ দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় রুজু করা হয়।
 

পরবর্তীতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে ২৮ নভেম্বর ২০২৫, সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার তেঘরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান অপহরণকারী মোমেন খানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ও নারী-শিশু নির্যাতনসহ সকল অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।