শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন করে “শহীদ আবু সাঈদ স্কুল”

রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন করে “শহীদ আবু সাঈদ স্কুল”

নরসিংদীর রায়পুরায় সাবেক সংসদ সদস্য রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন করে “শহীদ আবু সাঈদ স্কুল” রাখা হয়েছে। পূর্বে বিদ্যালয়ের নাম ছিল “আশরাফুন্নেছা স্কুল”।
 

সোমবার বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
 

বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানবিক গুণাবলী ও দেশপ্রেমের মানসিকতা নিয়ে বড় হওয়ার আহ্বান জানান।