শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায়।

 

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত


 

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রদর্শনী ও কার্যক্রম, যার মধ্যে রয়েছে:

  • কৃত্রিম প্রজনন ও সাইলেজ প্রদর্শনী

  • ফুড কার্ণিভাল

  • ডিম, দুধ ও মাংসের বহুমুখী ব্যবহার

  • ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতি

  • ভেটেরিনারি মেডিসিন ও প্রক্রিয়াজাত দুগ্ধপণ্য

  • উন্নত জাতের পশু-পাখি: গাভী, ষাঁড়, ঘোড়া, টার্কি, রাজহাঁস, কোয়েল পাখি, মুরগি, কবুতর, দুম্বা, গাড়ল ইত্যাদি
     

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহমেদ, এবং সঞ্চালনা করেন প্রসারক কর্মকর্তা ডাঃ মোঃ আরিফ রব্বানী ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজরুল ইসলাম।
 

প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, স্বাগত বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন, এবং খামারী হাসনা হেনা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্টাফ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন খামারী।
 

উল্লেখযোগ্যভাবে, প্রদর্শনীতে ২৫টি স্টল প্রতিযোগিতার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্টলগুলিকে পুরস্কার বিতরণ করা হয়।