মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতির উদ্দেশে নববর্ষের ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে পুতিন

জাতির উদ্দেশে নববর্ষের ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রোববার জাতির উদ্দেশে নববর্ষের ভাষণ দিয়েছেন। তিনি এই ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।

তিনি বলেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি, আমরা যেকোন সমস্যার এমনকী সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারি এবং আমরা কখনোই পিছপা হই না। কারণ, বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদেরকে বিভক্ত করতে পারে।’


তিনি আরো বলেন, ‘বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদের পিতাদের স্মৃতি ও বিশ্বাসকে ভুলিয়ে রাখতে বা আমাদের বিকাশকে থামাতে পারে।’ পুতিন ভাষণে রুশ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। 

তিনি বলেন, ‘আমরা এক দেশ এবং একটি বড় পরিবার।’ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পিতৃভূমির দৃঢ় উন্নয়ন ও আমাদের দেশের নাগরিকদের মঙ্গল নিশ্চিত করবো এবং আমরা আরো শক্তিশালী হবো।’