শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

কক্সবাজারে র‌্যাবের তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি

কক্সবাজারে র‌্যাবের তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি

কক্সবাজার প্রতিনিধি

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫, যা কক্সবাজার ও বান্দরবান জেলায় কার্যক্রম পরিচালনা করে, সেখানে কর্মরত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানসহ তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।
 

র‌্যাবের মিডিয়া উইং জানায়, এটি তাদের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্পন্ন হয়েছে।
 

র‌্যাব সূত্রে জানা গেছে, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান কমান্ডার বিএন–এর অনুমোদনের ভিত্তিতে উপপরিচালক (প্রশাসন) মেজর ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৯ নভেম্বর ১৯৮ জন এবং একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে আরও ২০০ জন সদস্যকে বদলি করা হয়।
 

এ ছাড়াও বৃহস্পতিবার প্রকাশিত তৃতীয় দফার প্রজ্ঞাপনে আরও ৭৪ জন সদস্যকে বদলি করা হয়েছে। এতে তিন ধাপে বদলিকৃত সদস্যদের মধ্যে র‌্যাব-১৫ এ কর্মরত সদস্যের সংখ্যা তিন শতাধিক বলে জানা গেছে।
 

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেকাব চৌধুরী জানান, র‌্যাব–১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এক বছর দায়িত্ব পালনের পর তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 

এদিকে, তার স্থলাভিষিক্ত হিসেবে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান পিএসসি নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসে ৫৫ পদাতিক ডিভিশনের ৩৭ বীর ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।