মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আবারও গৃহবন্দী মিয়ানমারের অং সান সু চি

আবারও গৃহবন্দী মিয়ানমারের অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর বদলে গৃহবন্দী করা হয়েছে তাকে। গোপন সুত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে এএফপি। এদিকে একই দিনে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্র জানিয়েছে, উত্তপ্ত আবহাওয়ার কারণে বয়স্ক কয়েদীদের বিশেষ সেবা সেওয়া হচ্ছে।

 

মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী আরও জানায়, দেশটির নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ৩,৩০০ কয়েদীকে মুক্তি দেওয়া হবে। আবহাওয়ার কারণে সাময়িকভাবে সু চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নাকি তার সাজা কমিয়ে আনা হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি এএফপি। নোবেল জয়ী ৭৮ বছর বয়সী সু চি বর্তমানে বিভিন্ন মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন।

 

সু চির পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্টকেও কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইরাবতী। মিয়ানমারে কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের পর বছর দশেকের জন্য গণতন্ত্র চালু ছিল। এরপর ২০২১ সালে ফেব্রুয়ারিতে সু চির সরকারকে হটিয়ে আবারও ক্ষমতায় আসে সামরিক জান্তা। এরপর থেকেই জনসম্মুখে সু চিকে খুব একটা দেখা যায়নি।