শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন।
 

এসময় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম কাজী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মো. মমিনুর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. সৈকত হোসেন।
 

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষকদের মধ্যে হাত ধোয়ার সামগ্রী বিতরণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।