শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শাহবাগে শিক্ষকদের অবরোধ, থমকে যান চলাচল

শাহবাগে শিক্ষকদের অবরোধ, থমকে যান চলাচল

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে পৌঁছান এবং পুলিশের বাধা অতিক্রম করে মোড়টি অবরোধ করেন। ফলে শাহবাগসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

অবরোধের আগে জাতীয় জাদুঘরের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের পথরোধ করে পুলিশ। কিন্তু শিক্ষকরা ব্যারিকেড সরিয়ে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা স্লোগান দেন— “বেতন নিয়ে টালবাহানা চলবে না”, “আমি কে, তুমি কে— শিক্ষক শিক্ষক”, “প্রজ্ঞাপন দিতে হবে এখনই”।
 

শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি হলো—
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান,
২️⃣ শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ।

 

এর আগে সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টার পরও প্রজ্ঞাপন না আসায় তারা শাহবাগ অবরোধের ঘোষণা দেন। যদিও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা কিছু সময় অপেক্ষা করেন, কিন্তু কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত মিছিলসহ শাহবাগ অবরোধে নামে শিক্ষক-কর্মচারীরা।