শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আমরা নয়, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

আমরা নয়, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন প্রবাসীরা—এমন মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
 

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
 

ড. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা না, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন।” তিনি আরও যোগ করেন, বাংলাদেশের শ্রমশক্তিই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পুনর্গঠনে মুখ্য ভূমিকা রেখেছে। “ওইসব দেশের জাতীয় নেতারাও এ বিষয়টি স্বীকার করেছেন,” বলেন তিনি।
 

কোনো দেশের বিরোধিতা নয়, বরং কৌশলগত সম্পর্ক রক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, “প্রতিবেশী তিন দেশে যদি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়, আমাদের কী পরিস্থিতি হতে পারে, তা বিবেচনায় রেখে সম্পর্ক বজায় রাখতে হবে।”
 

মিয়ানমার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যেহেতু আমাদের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে, তাই দুই দেশেরই একে অপরের সহযোগিতা প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা ভালোভাবে সামলাতে পারিনি। বর্তমানে রোহিঙ্গা প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা হচ্ছে আরাকান আর্মি।”