শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সংকল্প পুনর্ব্যক্ত সরকারের

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সংকল্প পুনর্ব্যক্ত সরকারের

ঢাকা, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় সংকল্প আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
 

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,

“উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, সভায় গণভোটের সময় ও বিষয়বস্তু নির্ধারণ এবং জুলাই সনদের কিছু প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়টি আলোচনায় আসে। এ প্রসঙ্গে তিনি জানান,

“ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দ্রুত আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

আইন উপদেষ্টা জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিস্থিতিতে এখন সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই।

“দলগুলোর দিকনির্দেশনা পেলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে,” — তিনি মন্তব্য করেন।

আসিফ নজরুল জানান, বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশের খসড়া চূড়ান্তকরণ, গণভোট আয়োজন এবং এর বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাব নিয়ে ভিন্ন মত থেকে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
 

বৈঠকে মত প্রকাশ করা হয় যে, গণভোটের সময়সূচি, বিষয়বস্তু ও ভিন্নমত সমাধানে কমিশনের প্রস্তাবের আলোকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
 

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস