শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুটি সিএনজি-চালিত অটোরিকশা আটক করা হয়। এসময় গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়—
১. মোঃ মেরাজ মিয়া (২৭), পিতা: মৃত ফুল মিয়া, মাতা: মোছাঃ আয়েশা বেগম, ঠিকানা: পঞ্চবটি, ওয়ার্ড নং ০৩, ভৈরব পৌরসভা, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
২. মোঃ আসাদ মিয়া (২৮), পিতা: মৃত আনোয়ার আলী, মাতা: জায়েরা বেগম, ঠিকানা: উত্তর মুমুরদিয়া, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন: ০৯ নং মুমুরদিয়া, থানা: কটিয়াদি, জেলা: কিশোরগঞ্জ।

 

অভিযান শেষে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।