মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিস ওয়ার্ল্ড ২০২৪ এর মুকুট ক্রিস্টিনা পিসকোভার মাথায়

মিস ওয়ার্ল্ড ২০২৪ এর মুকুট ক্রিস্টিনা পিসকোভার মাথায়

গতকাল, ৯ মার্চ, ভারতের মুম্বাইয়ে আয়োজিত মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি ক্রিস্টিনা বিজয়ী হন।

 

২০২২ সালের মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলস্কা ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন। সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এ সুন্দরীর। আর বেড়ে ওঠা রাজধানী প্রাগে। ক্রিস্টিনা সুন্দরী প্রতিযোগিতায় পা রাখেন ২০২২ সালে। সেবার মিস চেক রিপাবলিক খেতাব জিতে নেন তিনি। এর মধ্য দিয়েই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসা তার। আর এসেই দেশের জন্য এনে দেন এক অনন্য সম্মান। 

 

কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ সুন্দরী। সঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজও চালিয়ে যাচ্ছেন ইন্সব্রুকের এমসিআই ম্যানেজমেন্ট সেন্টার থেকে।

 

দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা। মুম্বাইয়ের জিওকনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এছাড়াও এ দিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা।

 

বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন এদিন। প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেট্টি। কিন্তু প্রতিযোগীতায় ৮ম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এ সুন্দরীকে। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের সুন্দরী ইয়াসমিনা জেইতুন।