শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
 

রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি।
 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থানও উপস্থাপন করা হয়।
 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পেতে আগ্রহ প্রকাশ করেন।
 

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমের সমর্থন ছিল অনন্য।”
 

সুচিস্মিতা তিথি আরও জানান, প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি দ্রুত সময়ের মধ্যে তাকে জানাতে নির্দেশ দিয়েছেন।
 

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।