শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করণের দাবিতে ও শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করণের দাবিতে ও শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।


রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্বরোড সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ  কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ্ব লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামও শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন


ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে দাবি করেন, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, বাড়িভাড়া ২০ শতাংশ ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক।