শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহে ফ্রি হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহে ফ্রি হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের নির্দেশনায় ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।


আজ ১৭অক্টোবর শুক্রবার সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাম্পিং এ চিকিৎসা দেওয়া হয়। ময়মনসিংহ জেলা সদরে চর হরিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকল ধরনের রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।


বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান স্পাইন সার্জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ, ৪ সদর আসনের এমপি মনোনীত পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। 


উক্ত ফ্রি  চিকিৎসা ব্যবস্থা আয়োজনে বিপুলসংখ্যক রোগীদের উপস্থিতি ছিল ব্যাপক। 


আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা ৬ নং ইউনিয়নও মহানগরের ৩১,৩২,৩৩ ওয়ডের রাসেল হাসান হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, আব্দুল খালেক,, ফারুক মুন্সি,হেলাল উদ্দিন, সোয়াইব আহমেদ,হাঃমোহাম্মদ আল-আমিন সহ আরও অনেকই।এ আয়োজন এর আয়োজকবৃন্দ কে অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন ধন্যবাদ মোবারকবাদ জানান।