মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এল খান ব্রাদার্স

আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এল খান ব্রাদার্স

আজ ঢাকার শেয়ারবাজারে দিনের প্রথম দেড় ঘণ্টার লেনদেনে নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। প্রথম এক ঘণ্টা ৪০ মিনিটে ১৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজার তিনটি সূচকই সূচকই নিম্নমুখী।

আজ আবারও বন্ধ থাকা কোম্পানি খান ব্রাদার্স লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে কিছুক্ষণ পরে তা আবার দ্বিতীয় স্থানে নেমে যায়। শীর্ষে উঠে আসে ফুওয়াং ফুড। 

কিছুদিন ধরে খান ব্রাদার্সের শেয়ারের দাম বাড়ছে। বাজার সংশ্লিষ্ট মানুষেরা বলছেন, বন্ধ থাকা একটি কোম্পানির শেয়ারের এ রকম মূল্যবৃদ্ধি কারসাজি ছাড়া কিছু নয়। সে কারণে তারা তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়ে আসছেন, যদিও এখন পর্যন্ত তা গঠিত হয়নি।


খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায়, এককভাবে কোনো খাত মূল্যবৃদ্ধির শীর্ষে নেই। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম হয় অপরিবর্তিত আছে, না হয় কমেছে। অনেক কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার শেয়ারবাজারের লেনদেনের শীর্ষে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ১৩ কোটি ২৭ লাখ টাকার।

বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ দশমিক ৯৮ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৫৯ পয়েন্ট; ডিএস ৩০ সূচক কমেছে ৪ দশমিক ৪৬ পয়েন্ট।