মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাবান্ধা স্থলবন্দর: তিন দিন বন্ধের পর পুনরায় চালু

বাংলাবান্ধা স্থলবন্দর: তিন দিন বন্ধের পর পুনরায় চালু

ভারতের লোকসভা নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার শুরু হয়েছে।

শনিবার সকাল থেকেই বন্দরটিতে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।

জানা যায়, ভারতের দার্জিলিং জেলায় দ্বিতীয় ধাপের লোকসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ২৪ এপ্রিল বুধবার থেকে ২৬ এপ্রিল শুক্রবার পর্যন্ত তিন দিন জরুরি চিকিৎসা ও শিক্ষা সংশ্লিষ্ট যাত্রী ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

বর্তমানে, স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের যাতায়াত পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) মধ্যে পণ্য আদান-প্রদানের সুবিধা রয়েছে।