শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সময় টিভির সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন

সময় টিভির সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সম্পন্ন হয়েছে। তাকে শেষ বিদায় জানানো হয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর কেন্দ্রীয় কবরস্থানে। এর আগে কোরআন ও নামাজের জানাযা অনুষ্ঠানে তার পরিবার, আত্মীয়-স্বজন, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

সময় টিভির সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন


 

মাজহারুল ইসলাম সজল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার মগবাজারে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ২০২৩ সালে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

 

সময় টিভির সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন — ছবি ২


 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থ বোধ করলে তিনি নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এর পর অফিসে ফিরে দুপুরের খাবার খান এবং মগবাজারের বাসায় ফিরে যান। চারতলার ফ্ল্যাটের গেট খোলা থাকলেও ভেতরে প্রবেশ করতে না পারায় প্রতিবেশীরা তাকে সিঁড়িতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রয়োগ করলেও সজল আর ফিরে আসেননি। হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে নেওয়ার আগেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।
 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করা সজল ২০১৩ সাল থেকে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে কাজ করছিলেন। তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এবং রহনপুরে প্রথমে সাপ্তাহিক গৌড় সংবাদে উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কিছু প্রামাণ্যচিত্র নির্মাণের কাজও করেন। পরে সময় টেলিভিশনে যুক্ত হন এবং কিছু সময় জেলা রিপোর্টার হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও কর্মরত ছিলেন।
 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মা, বহু আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। ঢাকায় সজল একাই বসবাস করতেন।