শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চর বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

চর বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

চর বিষয়ক আলাদা স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবিতে কু‌ড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটিতে মানববন্ধন ও সমা‌বেশ করেছেন স্থানীয়রা। 

 

চর বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন


 

শ‌নিবার (৪ অক্টোবর) দুপু‌রে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের টেপারকুটিতে দুধকুমার নদের তীরে এ সমাবেশ হয়।

 

চর বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন — ছবি ২


 

এসময় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে সমাবেশে জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্যসচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন, সাজেদুল ইসলাম হ্যাভেন, কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম রাশেদ, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

চর বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন — ছবি ৩


 

কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবির কথা উল্লেখ করে বলেন, চরের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দেশে ৬৪ জেলার মধ্যে ৩২টি জেলায় ১০০টি চর রয়েছে, সেখানে দুই কোটি মানুষ বাস করেন। অতিদ্রুত চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে কুড়িগ্রামসহ গোটা দেশের দারিদ্র্য বিমোচনে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
 

মানববন্ধন ও সমাবেশে চর, নদী ভাঙন কবলিত এলাকার সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন।