শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর প্রতিনিধি:-

 

ভাঙ্গায় অব্যাহত মহাসড়ক অবরোধে আজও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দূরপাল্লার অসংখ্য যানবাহন আটকে আছে পথে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
 

বুধবার সকাল ৬টা থেকে শুরু হয় অবরোধ কর্মসূচি। সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ বা প্রশাসনের কাউকে দেখা যায়নি।
 

সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারীরা অবরোধ ও মিছিল শুরু করেন। একইভাবে সকাল থেকেই ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও সুয়াদী পাম্প এলাকায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেন তারা।
 

অবরোধে আটকে পড়া ট্রাকচালক মালেক শেখ বলেন, “পদ্মা সেতু পার হয়ে মুনসুরাবাদে আসতেই ট্রাক থামিয়ে দেওয়া হয়। খুলনা মোংলা বন্দরের পথে ছিলাম, এখন আটকে আছি।”
 

অন্যদিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া কামাল মোল্লা, হাসান শরীফ ও হেমায়েত মাহমুদসহ কয়েকজন জানান, সড়কের এমন পরিস্থিতির কথা তারা জানতেন না। প্রচণ্ড গরমে ভ্যান ও পায়ে হেঁটে যাত্রা করতে হচ্ছে তাদের। পরিবার নিয়ে মারাত্মক দুর্ভোগে পড়লেও ভাঙ্গাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তারা।
 

বিক্ষোভকারীরা জানান, স্থানীয় পুলিশ ও প্রশাসন তাদের দাবি পূরণের জন্য ৩ দিনের সময় নিয়েছিল। কিন্তু সমাধান না হওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
 

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। অবরোধকারীদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে সড়ক থেকে সরে যান, যাতে মানুষের জানমাল ও যাতায়াতের ভোগান্তি কমে।”
 

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, হাইওয়ে এক্সপ্রেসওয়ের চারটি পয়েন্টে অবরোধ চলছে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে। তবে ভাঙচুর বা বিশৃঙ্খলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

উল্লেখ্য, একই দাবিতে গত শুক্রবারও বিক্ষুব্ধরা টানা ৯ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন। এরপর গতকাল (৯ সেপ্টেম্বর) থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন তারা।