মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, ২ আহত:

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, ২ আহত:

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনে যাওয়ার আগে জিরিবাম জেলায় নিরাপত্তা পরিদর্শনে যাওয়া একটি নিরাপত্তা দল বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়েছে। এ হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন।

 

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, ২ আহত:

 

সোমবার, জিরিবাম জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এসএসএফের একটি দল। হঠাৎ করে বিদ্রোহীরা তাদের গাড়ির উপর গুলি চালায়। এসএসএফ সদস্যরা পাল্টা গুলি চালিয়ে তাদের আত্মরক্ষা করে। এই ঘটনা ঘটেছে জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক-৫৩ এর পাশে কোটলেন গ্রামের কাছে।

 

মনিপুরের জিরিবাম জেলা দীর্ঘদিন ধরে জাতিগত সহিংসতায় বিধ্বস্ত। সাম্প্রতিক সহিংসতা শুরু হয়েছে গত ৬ জুনে, যখন স্থানীয় মেইতে সম্প্রদায়ের একজন ৫৯ বছর বয়সী কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়। কৃষকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু দ্রুত পরিস্থিতির অবনতি হয় এবং সহিংসতা প্রতিবেশী আসাম রাজ্যেও ছড়িয়ে পড়ে।