শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২২:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
 



চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হলো স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক গোলাম হামিদ।


 

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন


 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান, যিনি আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ,

  • উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার,

  • সহকারী শিক্ষক মোঃ নেয়ামুতুল্লাহ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

     

    নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন — ছবি ২

     

সরকার সারা দেশে ১৫০টি উপজেলায় মোট ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪৩,৮২৮ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় এসেছে।

 

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন — ছবি ৩


 

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাবারের তালিকায় রয়েছে—
বিস্কুট, বনরুটি, ডিম, ইউএইচটি দুধ, কলা ও মৌসুমি ফল।
উদ্বোধনী দিনে অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রান কোম্পানির ২০০ মিলিলিটার দুধ তুলে দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
“শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক পর্যায়ে সঠিক শিক্ষা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”

 

তিনি আরও বলেন,
“পুষ্টিকর খাবার সরবরাহের ফলে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, তারা স্কুলমুখী হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও আগ্রহী হয়ে উঠুক, যাতে তারা একদিন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”