শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে ডিবি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে ডিবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে।
 

আজ (সোমবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেয় এবং অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
 

বাদীপক্ষে থাকা আইনজীবী মাহাদী হাসান জুয়েল এ তথ্য জানান।
 

মামলার আবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিএনপি ও তার নেতাদের সুনাম নষ্ট করতে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এসব বক্তব্যে জনসমাজে নেতাদের সম্মানহানি ও সামাজিকভাবে নীচে দেখানোর উদ্দেশ্য ছিল।
 

আবেদনটিতে আরও বলা হয়েছে, গত ১ নভেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী যুবদল নেতা নয়নকে নিয়েই মন্তব্য করে বলেন— “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে—নয়ন; তিনি একা যে পরিমাণ চাঁদাবাজি ও দুর্নীতি করেছেন, সেই টাকায় বাংলাদেশে একটি গণভোট করানো সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি—ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই; এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।”
 

মামলায় এসব মন্তব্যকে সুনামহানি ও মানহানিকর মন্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সেক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।